ইউকে শিক্ষামেলা ২৮ ফেব্রুয়ারি
যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাসংক্রান্ত তথ্য তুলে ধরতে ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইউকে শিক্ষামেলা। রূপসী বাংলা হোটেলে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। ৩ মার্চ চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত হবে মেলার দ্বিতীয় পর্ব।গতকাল মঙ্গলবার দুপুরে রূপসী বাংলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। প্রবেশমূল্য ৫০ টাকা।ঢাকা পর্বে যুক্তরাজ্যের ৫২টি এবং চট্টগ্রাম পর্বে ১৯টি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের সংশি্লষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তঁাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (পার্টনারশিপস অ্যান্ড প্রোগ্রামস) রবিন ডেভিস বলেন, এ মেলা আন্তর্জাতিক শিক্ষার ধরন ও প্রকৃতি বুঝতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়গুলো ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি করবে সেতুবন্ধন। ব্রিটিশ হাইকমিশনের বাংলাদেশ ইউকে বর্ডার এজেন্সি ইন্টারন্যাশনাল গ্রুপের ভারপ্রাপ্ত হেড অব অপারেশন্স ম্যানেজার ফিওনা প্যাটারসন বলেন, গত বছর তিন হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে যুক্তরাজ্যের ভিসা ইসু্য করা হয়েছে।