ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতার ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে গতকাল সমঝোতা স্মারক সই হয়েছে। ইউজিসির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউজিসির সচিব মো. খালেদ ও ব্রিটিশ কাউন্সিলের এদেশীয় পরিচালক রোজ মেরি আরনট নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।