ইউটিউব খুলে দেওয়ায় ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ইউটিউব খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও বিনোদনে ইউটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এটাকে অসৎ উদ্দেশ্যে এবং বাংলাদেশের আইনপরিপন্থী কোনো কাজে ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি।