ইউনাইটেড এয়ারের জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে জরুরি অবতরণ করে বেসরকারি ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান। ইউনাইটেড এয়ারের উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২১ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী ফ্লাইট নিয়ে গতকাল বেলা তিনটার দিকে বিমানটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি সমস্যা দেখা দেওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে বৈমানিক বিমানটি নিরাপদে অবতরণ করান।