ইউনাইটেড মেরিটাইম একাডেমি আইএসও সনদ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইউনাইটেড মেরিটাইম একাডেমি আইএসও ৯০০১: ২০০৮ সনদ পেয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটির অন্যতম ইতালির আরআইএনএ এই সনদ প্রদান করে। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিলমিনো, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জুবায়ের আহম্মদ, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল (অব.) বজলুর রহমান প্রমুখ।সনদ পাওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে গোটা বিশ্বে চার লাখ ৬৬ হাজার কর্মকর্তা এবং সাত লাখ ২১ হাজার নাবিক প্রায় ৭৫ হাজার বাণিজ্যিক জাহাজে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তি।