ইউনিগেট ওয়ে টু ইউর চেয়ারম্যানসহ তিন কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিগেট ওয়ে টু ইউর চেয়ারম্যান ফজল আবদুর রহমানসহ তিন কর্মকর্তাকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম জুলফিকার হায়াত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে পাঠানো কোম্পানির অন্য দুই কর্মকর্তা হলেন ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান ও আবুল ফয়েজ মোহাম্মদ জিয়াউর রহমান।আদালত সূত্র জানায়, এই তিনজন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিনে ছিলেন। সম্প্রতি তাঁদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। মামলার অভিযোগে বলা হয়, ইউনিগেট ওয়ে টু ইউর আর্থিক বা ব্যাংকিং ব্যবসা করার অনুমোদন না থাকলেও আসামিরা অধিক মুনাফা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। অল্প সময়ে অধিক মুনাফার ফাঁদে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অনেক মানুষ প্রতারিত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।