ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ষষ্ঠ সমাবর্তন গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে আচার্যের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতি হিসেবে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ দেন। এবার মোট এক হাজার ৪৩৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ভালো ফলের জন্য তিন শিক্ষার্থীকে আচার্যের স্বর্ণপদক ও ১১ জনকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়।সমাবর্তন বক্তা হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সৎ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি দক্ষতা বাড়াতে নতুন কিছু শেখা এবং জানার জন্য সব সময় সচেষ্ট থাকতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরামর্শ দেন। সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনেক দূর অগ্রসর হয়েছে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এ এ কামরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।