ইউনেসকো মহাপরিচালকের জন্য বিশেষ সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনেসকোর প্রথম মহিলা মহাপরিচালক ইরিনা জর্জেভা বোকোভাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগমী ৯ মে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি বিশেষ সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁকে এ ডিগ্রি দেবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, শিক্ষা ও বিজ্ঞানসহ বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ইরিনাকে এ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতিবিদ ইরিনা ১৯৫২ সালের ১২ জুলাই বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেন। বুলগেরিয়ান সমাজতান্ত্রিক পার্টি থেকে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মন্ত্রী, উপমন্ত্রী ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ১৫ অক্টোবর ২০০৯ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩৫তম সাধারণ সভায় তিনি ইউনেসকোর দশম মহাপরিচালক হিসেবে নির্বাচিত হন। ইরিনার অবদানের জন্য ইতালি ও ফিলিপাইনের দুটি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি দিয়েছে।