ইউল্যাব টিভির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাস টেলিভিশন ‘ইউল্যাব টিভি’ যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজউইক ইন্টারন্যাশনাল পত্রিকার সাবেক সম্পাদক টুংকু ভারাদারাজান।এ টিভির মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি হাতে-কলমে বিশ্বমানের সাংবাদিকতা ও বিভিন্ন ধরনের টেলিভিশন অনুষ্ঠান তৈরিতে পারদর্শী হতে পারবেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং ইউল্যাব টিভির উপদেষ্টা ও বিভাগের শিক্ষক মোহা. সাজ্জাদ হোসাইন। অন্যান্যের মধ্যে ইউল্যাব রেজিস্ট্রার ফয়জুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস অফিসের উপদেষ্টা জুধিথা ওলমেকার এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।