ইউসেপ মাজেদ সরদার স্কুলে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ইউসেপ মাজেদ সরদার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে পুরান ঢাকার মাজেদ সরদার কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ‘নারী-পুরুষের বিভেদ নাই, চলো সবাই এগিয়ে যাই’; ‘সবাই মিলে বাঁধি জোট, নারী নির্যাতন করি রোধ’; ‘নিশ্চিত হক নারীর অধিকার, কাটুক সকল অন্ধকার’; ‘নারী নির্যাতন বন্ধ হোক, নারী সকল জাগ্রত হোক’ লিখে বিভিন্ন পোস্টার নিয়ে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। এতে বক্তারা সমাজে নারী নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে স্কুল প্রশাসক কাজী আফরোজা বেগম, শিক্ষক সায়েরা খাতুন, স্কুলের কমিউনিটি মবিলাইজার রাজিবুল ইসলাম, বিউটিশিয়ান ট্রেডের সহকারী প্রশিক্ষক ইয়াসমিন আরা, শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।