ইঞ্জিনিয়ার্স ডে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি গতকাল রোববার থেকে শুরু হয়েছে।গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি জানানো হয়। কর্মসূচি ঘোষণা ছাড়াও এতে পেশাগত ক্ষেত্রে প্রকৌশলীদের বেতনবৈষম্যসহ পদায়ন বঞ্চনা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান ও প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।