ইডেন কলেজ অধ্যক্ষের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩ জুন প্রথম আলোয় ‘ইডেনে কী হচ্ছে?’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয় সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছে ইডেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়েছে, চিকিৎসক কর্তৃক ছাত্রী নিপীড়নের প্রতিবাদ কর্মসূচিতে যাতে বিশৃঙ্খলা না হয়, সেদিকে নজর রাখার জন্য ৩ জুন লালবাগ থানার কয়েকজন পুলিশ ইডেন কলেজে উপস্থিত হয়। তারা ছাত্রীদের ক্লাস চলার সময় কলেজ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মাইক ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানায়। এ সময় কলেজের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে পুলিশ কর্তৃক ছাত্রী লাঞ্ছনার কথা জানা যায়নি। ছাত্রীরাও এ ধরনের কোনো অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে করেননি। অধ্যক্ষ জানান, কলেজটি সম্পর্কে নেতিবাচক খবর প্রকাশ হওয়ায় প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হচ্ছে। বিজ্ঞপ্তি।