ইডেনের সামনের সড়কটি প্রীতিলতার নামে করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রপথিক প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভার আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। অনুষ্ঠানে প্রীতিলতার স্মৃতি রক্ষায় ইডেন কলেজে একটি আবক্ষমূর্তি স্থাপন এবং সামনের রাস্তাটি প্রীতিলতার নামে নামকরণ করার দাবি জানানো হয়। আলোচনা অনুষ্ঠানে প্রীতিলতার জীবন ও সংগ্রামের ওপর আলোকপাত করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাংশু চক্রবর্তী, অধ্যাপক কাজী মদিনা, মহিলা ফোরামের নেত্রী তাহেরা বেগম, মর্জিনা খাতুন ও তসলিমা নাজনীন। এতে সভাপতিত্ব করেন সুলতানা আখতার। প্রীতিলতা ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।