ইতালি ফিরে গেলেন ২৭৬ প্রবাসী বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেলেন ২৭৬ প্রবাসী বাংলাদেশি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তাঁদের নিয়ে বিমানের এই ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ কথা জানান।
বিমানের তথ্য অনুযায়ী, জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন, ১৭ জুন ২৫৯ জন ও ২৭ জুন ২৮১ ইতালিপ্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন।
এ নিয়ে জুন থেকে এ পর্যন্ত বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন।
করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারিথেকে ইতালিপ্রবাসীরা বাংলাদেশে আসতে শুরু করেন। ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাঁরা এখন ফিরে যাচ্ছেন।