অধ্যাপক এম দেলোয়ার হোসেনকে সভাপতি ও অধ্যাপক এ এইচ আহমেদ কামালকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১১তম পুনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক আবদুল খালেক, এস এম শফিউজ্জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ গোলাম সাকলায়েন সাকী, যুগ্ম সম্পাদক হাসান-উজ-জামান, আশফাক হোসেন, সদস্য অধ্যাপক এ বি এম মাহমুদ, অধ্যাপক এম মোফাখখারুল ইসলাম, অধ্যাপক কাজী শহীদুল্লাহ, অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া, মবিন উদ্দিন আহমেদ, ইকরাম আহমেদ, মজিদুল ইসলাম মনি, নূর মোহাম্মদ, তাজিন আহমেদ, শফিকুর রহমান পাটোয়ারী, আবদুল মান্নান পাটোয়ারী, তৌহিদ হোসেন, মোস্তফা কামাল হায়দার, মোহন খান, হাবিবুর রহমান খান, অহিদুল আলম, অধ্যাপক সামিনা সুলতানা, উত্তম কুমার শীল, মিজানুর রহমান, এস এম রেজাউল করিম, শহিদুল হাসান ও মক্তবুর রহমান। বিজ্ঞপ্তি।