ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ইফতার মাহফিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামালউদ্দিন, ডিআরইউর সভাপতি শামীম আহমদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ইফতার মাহফিলে অংশ নেন। বিজ্ঞপ্তি।