ইবনে সিনার চিকিৎসকসহ ছয়জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকসহ ছয়জনকে জামিন দিয়েছেন আদালত।গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়া ব্যক্তিরা হলেন: ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক সৈয়দ আনোয়ারুল আবেদীন, মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও আকতার হোসেন খান এবং নার্স আমেনা খাতুন ও আয়েশা আক্তার।হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে ২৪ আগস্ট ধানমন্ডি থানায় মামলা হয়। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান বাদে অন্যদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ২৫ আগস্ট চিকিৎসকসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।