প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইভ টিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সরকার প্রয়োজনে নতুন আইন করবে।্রদণ্ডবিধি সংশোধন করার দরকার হলে তা-ও করা হবে। গতকাল মঙ্গলবার বিয়াম মিলনায়তনে ‘ইভ টিজিং ও যৌন হয়রানিমূলক কার্যক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ সভায় অংশ নেওয়া ছাত্ররা মেয়েদের উত্ত্যক্ত না করার এবং উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ সভায় সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।