প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজটি শুরু করতে পারে মেয়েরাও। এ ধরনের কাজকে ঘৃণা করার জন্য তাঁরা অনুপ্রাণিত করতে পারেন বাড়ির পুরুষ সদস্যদের।গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা রাজধানীর কাকলি উচ্চবিদ্যালয়ে আয়োজিত ইভ টিজিং প্রতিরোধমূলক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। আলোচনায় অংশ নেয় ওই স্কুলের ছাত্রীরা।ডিএমপির কমিশনার শহীদুল হক ইভ টিজিং ও মাদক সেবনের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে পারিবারিক বন্ধনকে শক্তিশালী করতে হবে। বিজ্ঞপ্তি।