ইরাকের জাল ভিসাসহ সাতজনকে আটক করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল ভিসায় ইরাকে লোক পাঠাচ্ছে একটি চক্র। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল গতকাল রোববার এই চক্রের সাতজনকে আটক করেছে। তাদের কাছ থেকে জাল ভিসাসহ ২০০ পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।আটক করা ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন, সাগর খান, নায়েব আলী, সঞ্জয়, গোপাল মোল্লা ও আনিস মিয়া। তাঁদের কাছে ১৩ লাখ ৩৩ হাজার টাকা এবং জাল ভিসা তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।র্যাব-৩-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ফকিরাপুলের পানির ট্যাংকির কাছে রহমানিয়া কমপ্লেক্সে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে জাল ভিসায় ইরাকে লোক পাঠিয়ে আসছে।