ইরান দূতাবাসের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২২ এপ্রিল প্রথম আলোর ১৯ পৃষ্ঠায় প্রকাশিত ‘দীপু লালকে ছাড়াই ইরান গেছে বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে ঢাকায় ইরান দূতাবাস। তাতে বলা হয়, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্ধৃতি দিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর। বাংলাদেশ টেনিস ফেডারেশনের আবেদনের ভিত্তিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচজন খেলোয়াড়ের ভিসার অনুমোদন দেয়। তাঁদের মধ্যে আলমগীর হোসেনের পরিবর্তে দিলীপ লাল ওরফে দীপু লালকে ভিসা দিতে অনুরোধ করে টেনিস ফেডারেশন। কনসুলার বিধানে এটি যথাযথ না হওয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দিলীপ লালের ভিসা অনুমোদন করেনি।