প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ইসলামি বইমেলা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে এ মেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। মেলায় ৫৩টি স্টল আছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, পরিচালক (দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি) মুহাম্মদ সিরাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।