ইসলামিক ফাউন্ডেশনের কিরাত প্রতিযোগিতা
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ ও ১৮ অক্টোবর বায়তুল মোকাররমে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ঢাকা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ তিনজন প্রতিযোগী অংশ নিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র-সহ আবেদন করতে হবে। অষ্টম, নবম ও দশম শ্রেণীর স্কুল ও সমমানের মাদ্রাসার ছাত্রদের ‘ক’ গ্রুপের মাধ্যমে এবং ছাত্রীদের ‘খ’ গ্রুপের মাধ্যমে প্রতিযোগিতায় আবেদন করতে হবে। ১১ অক্টোবরের মধ্যে অফিস চলাকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমে দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। বায়তুল মোকাররমে ১৭ অক্টোবর ‘ক’ ও ১৮ অক্টোবর ‘খ’ গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সূরা আদ-দোহা নির্বাচন করা হয়েছে। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো) এ প্রতিযোগিতার আয়োজন করেছে।