ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। বরাবরের মতো এবারও মেলা চলবে টানা ৪৫ দিন। গতকাল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসংলগ্ন চত্বরে মেলার উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রব হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় দেশের ৫৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। মেলা উপলক্ষে এসব প্রকাশনাপ্রতিষ্ঠান জনসাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে বেশ কিছু নতুন ইসলামী শিরোনামের বই প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।