ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আজ শুক্রবার ‘মহাসমাবেশ’ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল নয়টায় সমাবেশ শুরু হবে। জুমার নামাজের পর ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মো. রেজাউল করীম বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিলটি বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশে সারা দেশ থেকে কর্মী-সমর্থকদের জড়ো করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের স্বতন্ত্র শক্তি প্রদর্শন করতে চায় ইসলামী আন্দোলন।