ইসলামী ব্যাংককে স্পনসর করার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজধানীর সৌন্দর্যবর্ধন ও তোরণ নির্মাণে ইসলামী ব্যাংককে স্পনসর নিয়োগ করার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, ঝুনা চৌধুরী প্রমুখ। তাঁরা ইসলামী ব্যাংককে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, যুদ্ধাপরাধীদের মালিকানাধীন বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, ইসলামী ব্যাংককে স্পনসর নিয়োগ পরোক্ষভাবে জঙ্গিবাদকেই উৎসাহিত করবে। তাঁরা ইসলামী ব্যাংকের স্পনসরশিপ বাতিলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।