ইসি কমিশনার শাহনেওয়াজ শপথ নিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ শপথ নিয়েছেন। গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামছুল ইসলাম। ৯ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ এবং আরও তিন কমিশনার শপথ নেন।