ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১২তম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে গতকাল বুধবার। সকালে রাজধানীর আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।রাষ্ট্রপতি ও আচার্যের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনে সভাপতিত্ব করে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ কয়েকটি ভালো করছে। আবার কয়েকটি ভালো করতে পারছে না।সমাবর্তন বক্তৃতায় সুফিয়া আহমেদ (জাতীয় অধ্যাপক) সামাজিক হুমকিগুলো কীভাবে সব শ্রেণীর নারীকে প্রভাবিত করে এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত করে, তার চিত্র তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিক গুণাবলি চর্চার মাধ্যমে সমাজহিতকর কাজে নিয়োজিত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাচার্য আহমেদ শফি। এবারের সমাবর্তনে স্নাতক উত্তীর্ণ ৮০৮ জন ও স্নাতকোত্তর উত্তীর্ণ ৪৭১ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।