ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডে উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ফার্মেসি ডে পালন করেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাবের উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়।অনুষ্ঠানমালার মধ্যে ছিল ইস্ট ওয়েস্ট ফার্মেসি ক্লাবের নতুন লোগো উন্মোচন, পোস্টার প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ছাড়াও ‘ডায়বেটিস’ এবং ‘কোয়ালিটি কালচার ও মাইন্ড সেট’-এর ওপর দুটি পৃথক সেমিনার। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দীন। অন্যদের মধ্যে উপাচার্য আহমদ শফি, সহ-উপাচার্য মুনীরউদ্দিন আহমদ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সুফিয়া ইসলাম, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।