ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত শুক্রবার রাজধানীর উত্তরায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নুরুল ইসলাম বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রা আরও গতিশীল হবে। ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাইফুল মজিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।