ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত বুধবার চার হাজার ইয়াবা বড়ি ও অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি।ডিবি সূত্র জানায়, বুধবার রাতে ডিবির একটি দল শ্যামলীর এসওএস শিশুপল্লী জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি রিভলবারসহ আলমগীর হোসেন ও ইলিয়াছ হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে আগারগাঁও থেকে একটি গাড়ি আটক করা হয়। ওই গাড়ি থেকে নজরুল ইসলাম, মো. ইব্রাহিম ও মুনছুর রহমানকে ইয়াবা ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।