ইয়াবা বড়ি ও অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাফরুল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০০ ইয়াবা বড়ি ও একটি রিভলবারসহ দুজনকে গ্রেপ্তার করেছে।গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের সামনের সড়কে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবদুল জলিলকে গ্রেপ্তার করে। পরে তাঁর হেফাজত থেকে ১০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া কাফরুল থানার পুলিশ শনিবার রাত আড়াইটার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালিয়ে একটি রিভলবারসহ সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে রমনা ও কাফরুল থানায় মামলা হয়েছে।