ইয়াবা বড়িসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে বড়ি বানানোর মেশিন এনে ঢাকায় বসে ইয়াবা বড়ি তৈরির প্রক্রিয়া শুরু করেছিলেন তাঁরা। তবে তার আগেই ধরা পড়ে যান গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।গত রোববার রাতে রাজধানীর মধ্য বাসাবো এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৩০০টি ইয়াবা বড়ি, ইয়াবা তৈরির মেশিন ও ইয়াবা বড়ি তৈরির দুই কেজি পাউডার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শামীম আহম্মেদ (৪৮), সিরাজুল ইসলাম (২৭), মো. আরমান (২৫), সাইদুর রহমান (২২) ও মো. হারুন (৪৫)।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে ইয়াবা বড়ি তৈরির মেশিন উদ্ধারের ঘটনা এটাই প্রথম।