ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গত সোমবার রাতে ৭০০ ইয়াবা বড়ি ও ২৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত আটটার দিকে সবুজবাগের বিশ্বরোড এলাকার পদ্মা কানন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রদীপ চাকমা (২৭) ও কিরণ চাকমা (২২)। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে তাঁরা ওই মাদকদ্রব্যগুলো ঢাকা মহানগর এলাকায় বিক্রির জন্য এনেছিলেন। তাঁদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে।