ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বুধবার রাজধানীর কমলাপুরে অভিযান চালিয়ে ৬৫০টি ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে।ডিবি সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে ডিবি পুলিশের একটি দল কমলাপুর রেলস্টেশনের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশ মিয়ানমারের নাগরিক কমর আলী (৪০) ও হাসান আলীকে (৪৫) গ্রেপ্তার করে। তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ৬৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।ডিবির আরেকটি দল ওই দিন বিকেলে পল্টনের ৫৪/সি, ইনার সার্কুলার রোড, শান্তিনগর শেলটেক সুপ্রিম অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এরপর ওই ফ্ল্যাট থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।