ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি নিরসন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজ আর কালোবাজারিদের দৌরাত্ম্যে ঈদে ঘরমুখী মানুষের ভয়ানক ভোগান্তিতে সরকারের নীরব ভূমিকায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল সোমবার বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভায় এই ক্ষোভ জানানো হয়। সভায় অবিলম্বে এই চাঁদাবাজ ও কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ করে মানুষের ভোগান্তি নিরসনের দাবি জানানো হয়।বাম নেতারা বলেন, সরকারি প্রশ্রয়েই পরিবহনমালিক ও কালোবাজারিরা টিকিটের দাম বহুগুণ বেশি আদায় করছে। আর বিভিন্ন ফেরিঘাটে, স্টেশনে সরকারি দলের সাংসদ-মন্ত্রীদের ছত্রচ্ছায়ায় চলছে নানান বাহিনীর অবাধ চাঁদাবাজি। এক কেওরাকান্দি ঘাটেই প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজির খবর ইতিমধ্যে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অথচ সরকার নির্বিকার। উল্টো স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের ভোগান্তি নিয়ে তামাশাপূর্ণ বক্তব্য দিয়ে চলেছেন।সভায় বাম নেতারা জয়পুরহাট, জামালপুর, বান্দরবানসহ সারা দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে তোপখানা রোডের মোর্চার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাইফুল হক, মোশরেফা মিশু, আবদুস সাত্তার, নজরুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।