ঈদে বন্দী মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৪৮ জন বন্দীর দণ্ড মওকুফ করেছে সরকার। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দণ্ড মওকুফ হওয়া বন্দীদের মধ্যে রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১১ জন, কুষ্টিয়া কারাগার থেকে দুজন, চট্টগ্রাম জেলা কারাগার থেকে সাতজন, কুমিল্লা কারাগার থেকে দুজন, সিলেট কারাগারের পাঁচজন, ঝালকাঠি কারাগারের চারজন ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ১৭ জন।