ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও যোগাযোগব্যবস্থায় নৈরাজ্য অবসানের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, মালিকেরা শ্রমিকদের ন্যায্য মজুরি দেন না। তাঁদের বোনাস নিয়েও টালবাহানা করছেন। ঈদের আগে সব পোশাক কারখানার শ্রমিকের মজুরি ও বোনাস পরিশোধ করতে হবে; তা না হলে যেকোনো ধরনের শ্রমিক-অসন্তোষের দায়ভার সরকারকেই বহন করতে হবে।বক্তারা বলেন, দেশের পরিবহনব্যবস্থার দশা নৈরাজ্যকর অবস্থায় গিয়ে ঠেকেছে। মানুষ বাস-ট্রেনের টিকিট পাচ্ছে না, বহু জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে। এ পরিস্থিতি স্বাধীনতার পর থেকে পরিবহনব্যবস্থায় ধারাবাহিক লুণ্ঠনেরই ফলাফল। তাঁরা অবিলম্বে ভেঙে পড়া সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতিসহ নৌ, রেল ও গণপরিবহনব্যবস্থাকে উন্নততর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে আবদুস সালাম, বাচ্চু ভূঁইয়া, তাসলিমা আখ্তারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।