প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঈদের আগেই সব সংবাদপত্র, বার্তা সংস্থা ও ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বেতন ও উৎসব ভাতা দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।গতকাল সংগঠন দুটি এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানায়।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার এবং ডিইউজের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য এ বিবৃতি দেন।বিবৃতিতে সাংবাদিক নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক গণমাধ্যমের মালিক সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করছেন, কিন্তু সপ্তম ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন পরিশোধ না করে বরং আইন-বহির্ভূতভাবে সাংবাদিক ছাঁটাই করছেন। সাংবাদিক নেতারা এ ধরনের অন্যায় কর্মকাণ্ড থেকে মালিকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।