প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাস, পড়াশোনার ব্যস্ততা, সাংস্কৃতিক কর্মকাণ্ড আর শিক্ষার্থীদের আড্ডায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টানা ১৭ দিনের ঈদের ছুটি শেষে কাল শনিবার শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ক্যাম্পাসের দৈনন্দিন জীবন শুরু করতে হলগুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন।