ঈদের ছুটিতে হাসপাতাল, পুলিশ দমকল ও ওয়াসার জরুরি সেবা
ঈদের ছুটিতে চিকিৎসাসেবা দিতে রাজধানীর হাসপাতালগুলো বিশেষ প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া নগরের অন্য পরিষেবা প্রতিষ্ঠানগুলো থেকেও জরুরি সেবা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে যেকোনো জরুরি প্রয়োজনে হাসপাতাল, দমকল বাহিনী, ওয়াসা, পুলিশ ও র্যাব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: হাসপাতালের পরিচালক শহীদুল ইসলাম মল্লিক গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ওয়ার্ডগুলোতে বরাবরের মতোই চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া প্রতিটি ইউনিটের জন্য চিকিৎসক, নার্স ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ টিম করে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।জাতীয় হূদরোগ ফাউন্ডেশন: বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগে সার্বক্ষণিক সেবা পাবেন রোগীরা। ঢাকার ভেতর অ্যাম্বুলেন্সসহ যেকোনো প্রয়োজনে হাসপাতালের ০২-৮০৬১৩১৪-৬ এবং ০২-৮০৫৩৯৩৫-৬ নম্বরে যোগাযোগ করা যাবে।ঢাকা শিশু হাসপাতাল: আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রবীর কুমার জানান, ঈদের ছুটির শেষ দিন অর্থাৎ রোববার থেকে বহির্বিভাগ খোলা থাকবে, অন্যান্য ওয়ার্ড ও জরুরি বিভাগে বরাবরের মতোই ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে। পঙ্গু হাসপাতাল: পরিচালক খন্দকার আবদুল আওয়াল জানান, হাসপাতালের বহির্বিভাগ চালু না থাকলেও জরুরি বিভাগ খোলা থাকছে এবং ওয়ার্ডেও রোগীরা সেবা পাবেন। ছুটিতে যেসব চিকিৎসক ঢাকায় থাকছেন তাঁরা জরুরি প্রয়োজনে উপস্থিত থাকবেন। এছাড়া বেসরকারি মেডিকেল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) খোলা থাকবে। প্রয়োজনে, ০২-৯৬৬৪০২৮-৯, ০২-৯৬৭২২৭৭, ০২-৯৬৭৪৫৩৫, ০১৭১৩৪৩৩৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ঢাকা শহরে অ্যাম্বুলেন্স সেবা দেবে আদ-দ্বীন হাসপাতাল। হাসপাতালের ০১৭১৩৪৮৮৪১১ ও ১০৬১০ নম্বরে ফোন করে এই সেবা নেওয়া যাবে।ফায়ার সার্ভিস: সারা দেশের কোথাও লঞ্চ দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযানে অংশ নিতে ডুবুরিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রণ কর্মকর্তা নজমুজ্জামান ঢাকা অঞ্চলের ২১টিসহ দেশের সবকটি স্টেশন যেকোন দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানান। প্রয়োজনে ০২-৯৫৫৫৫৫৫, ৯৫৫৬৬৬৬, ১৯৯ এবং ০১৭১৩০৩৮১৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।ঢাকা ওয়াসা: রাজধানীর কোথাও পানি সঙ্কট দেখা দিলে ওয়াসার সিস্টেম অপারেশন কন্ট্রোল বিভাগের ০২-৯৩৫৮১৯২ নাম্বারে যোগাযোগ করলে পানির গাড়ি পৌঁছানোর ব্যবস্থা রাখছে ঢাকা ওয়াসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: ঈদকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মলমপার্টি, টিকেট কালোবাজারি, জলদস্যুতা, মহাসড়কে ডাকাতি, পোশাক শিল্পখাতে অসন্তোষ, ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনা ও নগদ অর্থ পরিবহন নিরাপদ করা, বিপণী বিতানে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি সেল গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী এই সেলের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশ সদর দপ্তরে গঠিত পুলিশ কন্ট্রোল রুমে ০২-৯৫৬০৬৬১ ও ৯৫৬১৯৬৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ঢাকা মহানগর পুলিশের সেবা পেতে ০১৭১৩৩৯৮৩২৫, ০১৭১৩৩৯৮৩২৬, ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৩২৮, ০১৭১৩৩৯৮৩২৯ এবং র্যাবের সহায়তার জন্য ০১৭৪১১৩৯০৯০ নম্বরে ফোন করা যাবে।