উচ্চশিক্ষার মান নিয়ে আপস নয়: আজাদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেছেন, উচ্চশিক্ষার গুণগত মানের বিষয়ে কোনো আপস করা হবে না। গতকাল রোববার ইউজিসিতে চেয়ারম্যান পদে যোগদানকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে তাঁকে প্রতিমন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্যে আজাদ চৌধুরী বলেন, ‘তাঁদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করব না; সহযোগিতা করব। তবে শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে চললে ইউজিসির অবস্থান একটু ভিন্ন হবে। এটা বরদাশত করা হবে না।অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান নজরুল ইসলামও বক্তব্য দেন। তিনি নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নতুন চেয়ারম্যানও তাঁকে ফুল দিয়ে ধন্যবাদ জানান। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।