উত্তর ও দক্ষিণ ডিসিসিতে পাঁচটি করে অঞ্চলে সেবা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটির অধীনে পাঁচটি করে অঞ্চল থাকবে। এসব অঞ্চলের আওতায় সংশ্লিষ্ট এলাকার সেবা কার্যক্রম পরিচালিত হবে। এ অঞ্চলগুলোর অধীনে কোন কোন এলাকা থাকবে, তা নির্ধারণ করে গতকাল মঙ্গলবার দুই সিটি করপোরেশনকে জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, অঞ্চল নির্ধারণ করার বিষয়ে এদিনই তাঁরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছেন। এলাকা নির্ধারিত হয়ে যাওয়ায় এখন সেবা কার্যক্রম পরিচালনা সহজ হবে।সিটি করপোরেশনের আগের আঞ্চলিক কার্যালয়েই নতুন কার্যালয়গুলো বিন্যস্ত করা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে যা হয়েছে তা হলো, আঞ্চলিক কার্যালয়গুলোর নাম পরিবর্তন। উত্তর ডিসিসির পাঁচ অঞ্চল: এ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর অধীনে থাকবে উত্তরা মডেল টাউন ১ থেকে ১৪ নম্বর সেক্টর, আবদুল্লাহপুর, পূরাকৈর, শৈলপুর, দক্ষিণখান, ফায়দাবাদ, বাউনিয়া, রানাভোলা, রসাদিয়া, মাসুমপুর, কুড়িল, জোয়ারসাহারা, জগন্নাথপুর, কুড়াতলী, নিকুঞ্জ ১ ও ২, খিলক্ষেত ও টানপাড়া।অঞ্চল-২-এর অধীনে মিরপুর, পল্লবী, রূপনগর, ভাষানটেক, দামালকোট, মানিকদী, বালুঘাট, চিড়িয়াখানা, লালাসরাই, আলবদী, দুয়ারীপাড়া, বানারটেক ও বাইগারটেক।অঞ্চল-৩-এর অধীনে বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, গুলশান, বনানী, এয়ারপোর্ট রোড, মহাখালী, নিকেতন, বাড্ডা, রামপুরা, মালিবাগ চৌধুরীপাড়া, হাজীপাড়া, তেজগাঁও, কুনিপাড়া, বেগুনবাড়ী, নাখালপাড়া, আরজতপাড়া, বড় মগবাজার, পেয়ারাবাগ, নয়াটোলা, পশ্চিম মালিবাগ ও বাগানবাড়ী।অঞ্চল-৪-এর অধীনে থাকবে বাগবাড়ী, হরিরামপুর, আনন্দনগর, গোলারটেক, জাহানারাবাদ, গৈদারটেক, গাবতলী, দারুসসালাম, কল্যাণপুর, পাইকপাড়া, শাহআলীবাগ, টোলারবাগ, আহম্মদনগর, বড়বাগ, পীরেরবাগ, মণিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া পর্বতা, ইব্রাহিমপুর ও কাফরুল।অঞ্চল-৫-এর অধীনে থাকবে কারওয়ান বাজার, পূর্ব ও পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনীপাড়া, পূর্ব ও পশ্চিম রাজাবাজার, মণিপুরীপাড়া, গ্রিন রোড, শেরে বাংলানগর, শ্যামলী, আগারগাঁও, তালতলা, লালমাটিয়া, মোহাম্মদপুর, আদাবর, রায়েরবাজার (পূর্ব), পশ্চিম ধানমন্ডি, জাফরাবাদ, বছিলা, কাটাসুর, বাঁশবাড়ী, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদিয়া ও নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, পিসিকালচার, বায়তুল আমান ও মনসুরাবাদ হাউজিং।দক্ষিণের পাঁচ অঞ্চল: এ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর অধীনে থাকবে ধানমন্ডি, শুক্রাবাদ, সোবহানবাগ, কলাবাগান, কাঁঠালবাগান, গাউসিয়া, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, পিলখানা, বুয়েট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, তোপখানা রোড, সেগুনবাগিচা, সিদ্ধেশ্বরী, মৌচাক, রমনা, কাকরাইল, ইস্কাটন গার্ডেন, মিন্টো রোড ও বেইলি রোড।অঞ্চল-২-এ থাকবে খিলগাঁও ‘এ’ ও ‘সি’ ব্লক, তিলপাপাড়া, গোড়ান, দক্ষিণ বনশ্রী, মেরাদিয়া, ভূঁইয়াপাড়া, বাসাবো, মাদারটেক, কদমতলা, রাজারবাগ, মুগদাপাড়া, কমলাপুর, উত্তর ও দক্ষিণ গোপীবাগ, বঙ্গভবন, মতিঝিল, ফকিরাপুল, বিজয়নগর, আরামবাগ, মালিবাগ, শাহজাহানপুর, শান্তিবাগ, চামেলীবাগ, শান্তিনগর ও বায়তুল মোকাররম।অঞ্চল-৩-এ থাকবে ইসলামবাগ, পোস্তা, লালবাগ, শহীদনগর, ঢাকেশ্বরী, আজিমপুর, ভাগলপুর, নওয়াবগঞ্জ, বকশীবাজার, জিগাতলা, চকবাজার, রহমতগঞ্জ, গণকটুলী, হাজারীবাগ, রায়েরবাজার, বুরহানপুর, কোম্পানীঘাট, সুলতানগঞ্জ ও কামরাঙ্গীরচর।অঞ্চল-৪-এর অধীনে থাকবে ইমামগঞ্জ, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, নবাবপুর, ইসলামপুর, সদরঘাট, মৌলভীবাজার, বাংলাবাজার, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাবুবাজার, সিদ্দিকবাজার, নবাবকাটরা, বংশাল, কামালবাগ, নলগোলা, সোয়ারীঘাট, ধোলাইখাল, বেগমবাজার ও নাজিরাবাজার।অঞ্চল-৫-এর অধীনে থাকবে মানিকনগর, ঋষিপাড়া, কাজীপাড়া, গোপীবাগ, নারিন্দা, স্বামীবাগ, দয়াগঞ্জ, করাতিটোলা, ওয়ারী, দক্ষিণ মৈশুন্ডি, বেগমগঞ্জ, বানিয়ানগর, ধূপখোলা, শরাফতগঞ্জ, মিলব্যারাক, আলমগঞ্জ, সূত্রাপুর, গেন্ডারিয়া, পার গেন্ডারিয়া, ফরিদাবাদ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধলপুর, গোলাপবাগ, দক্ষিণ যাত্রাবাড়ী, মীরহাজীরবাগ, দোলাইরপাড়, মুরাদপুর, জুরাইন, আলমবাগ, পশ্চিম জুরাইন, করিমউল্লার বাগ ও পোস্তগোলা।