উত্তরখানে জমি কিনেছে ডিআরইউ বহুমুখী সমবায় সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি ৯ মে রাজধানীর উত্তরখানে দুই বিঘা জমি কেনার বায়নাপত্র নিবন্ধন করেছে। শিগগিরই একই স্থানে আরও এক বিঘা জমি বায়না করা হবে। প্রতি বিঘা জমির মূল্য ৭০ লাখ টাকা। সমিতির সদস্যসংখ্যা প্রায় সাড়ে ৪০০। সমিতির পক্ষে দাতাদের কাছ থেকে এ জমির বায়নাপত্র গ্রহণ করেন আলমগীর হোসেন, শামিম আহমেদ, আলতাফ মাহমুদ, পথিক সাহা প্রমুখ। জমির মূল্য পরিশোধে প্রতি সদস্যকে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। আগামী ১৫ জুনের মধ্যে ৩০ হাজার টাকা সমিতি কার্যালয়ে জমা দিতে হবে। অবশিষ্ট টাকা আগামী ৩০ আগস্টের মধ্যে এককালীন অথবা দুই কিস্তিতে পরিশোধ করা যাবে। বিজ্ঞপ্তি।