উত্তরা ক্যাম্পাস বন্ধে মন্ত্রণালয়কে ইউজিসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে বুধবার চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠিতে বলা হয়, প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাসটির অনুমোদন নেই। এ জন্য ওই ক্যাম্পাসে ভর্তি না হতে শিক্ষার্থীদের সতর্ক করে কমিশন গত ২৫ এপ্রিল কয়েকটি জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।