উত্তরা থেকে জাটকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবদুল্লাহপুর বাজারে অভিযান চালিয়ে গতকাল সোমবার ১৫০ কেজি জাটকা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার আবুল হোসেনের নেতৃত্বে একটি দল গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তরা এলাকার বাজারগুলোতে অভিযান চালায়। তারা আবদুল্লাহপুর বাজার থেকে ১৫০ কেজি জাটকা উদ্ধার করে। পরে তা র‌্যাব-১-এর কার্যালয়ে নিয়ে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ।