উত্তরা হাইস্কুলে ছাত্রীদের পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ালেখায় গাফিলতি করার অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর (এসএসসি পরীক্ষার্থী) ৩০ জন ছাত্রীকে ‘শাসনের’ নামে পেটানোর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়ার বিরুদ্ধেই এই অভিযোগ ওঠে।এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘হালকাভাবে শাসন করা হয়েছে। বাপ-মা কি শাসন করেন না?’একজন অভিভাবক বলেন, ঠিকমতো বাড়ির কাজ (হোমওয়ার্ক) না করা, কোচিংয়ে না আসা ও ঠিকমতো পড়াশোনা না করার অভিযোগে এসব ছাত্রীকে পেটানো হয়। ঘটনাটি ছাত্রীদের কেউ কেউ অভিভাবকদের বললে বিষয়টি জানাজানি হয়।উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক, মানসিক—সব ধরনের শাস্তি দেওয়া নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।