উত্তরার ছয় হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের ৬ হাজার নম্বর পরিবর্তন হচ্ছে। আজ বুধবার থেকে নম্বর পরিবর্তন প্রক্রিয়া শুরু হবে। গতকাল বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.com.bd এবং বিটিসিএল উত্তরা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।