উত্তরার ১৪ হাজার ফোনের বিল গড় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ত্রুটির কারণে উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের ৮৯৫xxxx থেকে ৮৯৬xxxx পর্যন্ত প্রায় ১৪ হাজার টেলিফোনের বিল আগের ছয় মাসের বিলের গড়ের ভিত্তিতে করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।গতকাল বুধবার বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ জানান, কারিগরি ত্রুটির কারণে স্থানীয় কলের (বিভিন্ন মুঠোফোনে করা কলসহ) হিসাব রাখা সম্ভব হয়নি। ফলে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের স্থানীয় কলের বিল আগের ছয় মাসের গড়ের ভিত্তিতে তৈরি করা হবে। তবে আন্তর্জাতিক বা বৈদেশিক কলের হিসাব তাঁদের কাছে আছে।এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে বিটিসিএলের গ্রাহকেরা ৮৯৬১১১১ ও ৭৯১২২৪৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।