উত্তরায় কোচিং সেন্টারে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টারে শিল্পী খাতুন (২০) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে পুলিশ ওই কোচিং সেন্টার থেকে তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ জানায়, উত্তরার ৯ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির শহীদ ক্যাডেট সেন্টারে গৃহকর্মী হিসেবে কাজ করতেন শিল্পী। তিনি কোচিং সেন্টারে থাকতেন। উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ওই কোচিং সেন্টারের একটি কক্ষের সিলিং ফ্যান থেকে শিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ এ সময় কক্ষটির দরজা খোলা দেখতে পায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মনে হচ্ছে, ঘটনাটি আত্মহত্যাজনিত। তিনি জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। উত্তরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।শিল্পীর গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার বীর গোবিন্দবাড়ীতে। তাঁর বাবার নাম ফজর আলী।